August 18, 2026, 3:39 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া

‘প্রায় দেড় যুগেই ২৪ হাজার কোটি ডলার পাচার হয়েছে’

Reporter Name
  • Update Time : Saturday, October 18, 2025
  • 105 Time View
140

ঝিনাইদহ করেসপনডেন্ট:

গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে— এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমাণ টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে। লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, তারা এর বিপক্ষে। তারা খুনিরও বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।

জিয়া সাইবার ফোর্স-এর ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com