July 1, 2026, 12:33 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

মাগুরার মহম্মদপুরে বিএনপির বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : Wednesday, October 22, 2025
  • 68 Time View
92

মাগুরার মহম্মদপুর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় মিছিলটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় গণমিছিল।

বিএনপির ৩০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মাগুরা-মহম্মদপুর সড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্যসচিব আক্তারুজ্জামান আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।

নেতারা বলেন, গণমিছিল বিশাল আকার ধারণ করে। মিছিলে ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্বেও বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com