October 23, 2026, 4:16 pm
সর্বশেষ সংবাদ:
আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে এনসিপিতে পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি, বিলুপ্ত ৭ পদ এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 103 Time View

যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, দেশটির এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। সাম্প্রতিক এক রয়টার্স-ইপসোস জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপ অনুযায়ী, ডেমোক্রেট দলের ৮০ শতাংশ এবং রিপাবলিকান দলের ৪১ শতাংশ অংশগ্রহণকারী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

এছাড়া ৬০ শতাংশ মার্কিনি মনে করছেন, গাজায় ইসরায়েল অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। ছয় দিনব্যাপী এই জরিপটি পরিচালনা করেছে জরিপ সংস্থা ইপসোস, যার ফলাফল প্রকাশ করেছে রয়টার্স।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে যেমন: যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে দেশটির নীতিগত অবস্থান নিয়ে এখন নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com