August 26, 2026, 4:04 pm
সর্বশেষ সংবাদ:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘মক্কা চুক্তি’ ও বাংলাদেশ: ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ঢাকা পরিচ্ছন্ন রাখতে জামায়াতের সপ্তাহব্যাপী অভিযান মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে: রিজভী রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে : সামান্তা শারমিন

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 114 Time View

‘শাপলা প্রতীক কোনো দলকে দেওয়া হবে না এবং দেওয়া হলে সেটি নাগরিক ঐক্যকেই দিতে হবে।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন।

রোববার রাতে সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন বলেন, সিইসি বলেছেন কনসেনশাস ছাড়া সিদ্ধান্ত নেন না কিন্তু কন্সেনশান কমিশন চলাকালীন কিভাবে তারা জাতীয় ঐকমত্যকে পাশ কাটিয়ে যেতে পারেন তা বোধগম্য নয়। নাগরিক ঐক্য দল হিসেবে শাপলা প্রতীক পাওয়ার জন্য যথেষ্ট কমিটমেন্ট দেখাননি। ১৫ দিন আগের কোনো মিটিংকে আলোচনায় তোলা মানে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য অন্য কোনো পক্ষের ওপর দায় চাপানো।

তিনি আরও বলেন, এই ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তো পরের কথা কোনোভাবেই ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়। দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে।

এর আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা আছে। আমরা চাইলেও এটা দিতে পারছি না। এছাড়া শাপলা প্রতীকের প্রথম দাবিদার নাগরিক ঐক্য। তাদের একটি প্রতিনিধি দল ১০-১৫ দিন আগেও আমার সঙ্গে দেখা করে শাপলা প্রতীকের দাবি জানিয়ে গেছে। সুতরাং নিয়ম অনুযায়ী শাপলা বরাদ্দ দেওয়া হলে তারাই পাবে। কেননা তারা প্রথম আবেদনকারী এবং নিবন্ধিত দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com