July 1, 2026, 5:54 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 69 Time View
91

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশে হিন্দুদের কিছু হবার আগে আমি, টুকু ঢাল হয়ে দাঁড়াবো।”

তিনি বলেন, “৫ আগস্টের আগে আমি বলেছিলাম— দেশে যেন কোনো হিন্দু নির্যাতিত না হয়, তাদের দোকানপাটে যেন হামলা না হয়। আমি সেই কথা রেখেছি, তাই দেশে কোনো হিন্দু নির্যাতিত হয়নি।”

শুক্রবার সিরাজগঞ্জ শহরের শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “কুমিরের অশ্রু বর্ষণ কখনো ভুলবেন না। কুমিরের যে চরিত্র— তা সবসময় একই থাকে। কেউ কেউ হঠাৎ ভোটের সময় গীতা পাঠ করে বা হিন্দুপ্রেম দেখায়, এগুলো কুমিরের অশ্রুর মতোই মিথ্যা ভালোবাসা। যাদের চরিত্রে হিন্দুপ্রেম নেই, তাদের এসব অভিনয়ে ভুলবেন না।”

তিনি আরও বলেন, “সম্প্রীতির বন্ধন সবচেয়ে বড় বন্ধন, আর এই বন্ধন বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বরাবরই দৃঢ় রয়েছে।”

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সহ-সভাপতি শ্রী অমরকৃষ্ণ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com