October 25, 2026, 2:55 pm
সর্বশেষ সংবাদ:
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’ ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি

বাবা-মায়ের কবর জিয়ারত করতে ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 184 Time View

বাবা-মায়ের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাতে চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এটি তার সরকারি সফর বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বিকেল ৩টা ১০ মিনিটে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে সেখানেই রাত্রিযাপন করবেন। পরদিন শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com