October 25, 2026, 9:45 pm
সর্বশেষ সংবাদ:
বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন

আমার হৃদয় ভেঙে গেছে, আমি অসহ্য যন্ত্রণায় কাতর : থালাপতি বিজয়

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 154 Time View

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু আহত।

ঘটনার পর টুইটারে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। দুঃখ প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

এবার এ ব্যাপারে মুখ খুললেন তারকা নিজেই। এক টুইটে থালাপতি বিজয় তামিল ভাষায় লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে। অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা ও দুঃখে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমাদের প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।

থালাপতি বিজয়ের জনসভাকে ঘিরে বিশৃঙ্খলা এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে তামিল নাড়ুর ত্রিচি শহরে অনুষ্ঠিত হয় জনসমাবেশ। তখনও ব্যাপক জনসমাগমে থমকে যায় গোটা শহর।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com