April 15, 2026, 7:06 pm
সর্বশেষ সংবাদ:
শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার সতর্কবার্তা চীনের রুশ জাহাজ আটকের পরিকল্পনা ইউক্রেন-ইসরায়েলের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব ইরান যুদ্ধ চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত: রাশিয়া অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

ইমিগ্রেশন কর্মীর গুলিতে নারী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, সংঘর্ষ

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 270 Time View
307

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একজন ইমিগ্রেশন কর্মীর গুলিতে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মিনিয়াপলিস শহরে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ জনতা এসময় শহরটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুলিতে মার্কিন নারী হত্যার ঘটনায় অবৈধ অভিবাসন দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হওয়া বিভেদ আরও গভীর হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

রেনি নিকোল গুড নামের ৩৭ বছর বয়সী ওই নারীকে গত বুধবার সরাসরি মাথায় গুলি করে হত্যা করা হয়। ফেডারেল এজন্টরা দাবি করছেন, রেনি তাদের গতিপথ আটকে দিয়েছিলেন। এরপর ইমিগ্রেশন এজেন্ট এগিয়ে আসতে থাকলে রেনি তার গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।

এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, রেনি দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিরোধী একটি বামপন্থি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন। ভান্স জোর দিয়ে বলেছেন, ওই কর্মকর্তা আত্মরক্ষার জন্যই রেনিকে গুলি করেছিলেন।

হোয়াইট হাউস দাবি করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী ‘পরিকল্পিত’ আক্রমণের শিকার হচ্ছে। তবে ঘটনার বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে তাতে মিনেসোটার কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। তাদের মতে ফেডারেল বাহিনীর উপস্থিতির কারণে রাস্তাঘাট আরও বিপজ্জনক হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার মিনিয়াপোলিসের বিভিন্ন স্থানে জনতা জড়ো হয়ে উচ্চকণ্ঠে আইসিই-বিরোধী স্লোগান দেয়। এসময় পিপারবল গান ও টিয়ারগ্যাসে সজ্জিত ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে একটি পৃথক ঘটনায় ওরেগনের পশ্চিমাঞ্চলীয় শহর পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টরা দুই ব্যক্তিকে গুলি করে আহত করেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পোর্টল্যান্ড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল এজেন্টদের গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এতে আরও জানানো হয় যে, গুলিবিদ্ধ হয়েছে একজন পুরুষ ও একজন নারী।

বৃহস্পতিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে ওরেগনের গভর্নর টিনা কোটেক পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের শক্তি প্রয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই গুলির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com