October 18, 2026, 12:48 am
সর্বশেষ সংবাদ:
লাগামছাড়া দ্রব্যমূল্যের ক্ষোভে উত্তাল ফ্রান্স অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, তবে সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ওমানে জয়ে শুরু যুবাদের চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইরানকে স্বাধীনতা এনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 284 Time View

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। এতে তিনি দাবি করেছেন, ইরান স্বাধীনতা চায়। এতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

তিনি লিখেছেন, “ইরান স্বাধীনতার দিকে দেখছে, সম্ভবত এরআগে এমন স্বাধীনতা তারা চায়নি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত আছে।”

টানা দুই রাত টানা আন্দোলনের পর আজ শনিবার রাত থেকে আবারও রাজপথে জড়ো হওয়া শুরু করছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডন থেকে পরিচালিত ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে রাজধানী তেহরানের হেরাভিতে কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন।

এছাড়া তেহরানের পূর্বাঞ্চলের চিতগারেও অনেককে জড়ো হতে দেখা গেছেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া অনেকে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’— এমন স্লোগানও দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com