October 17, 2026, 6:49 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলন শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আহত ৬

Reporter Name
  • Update Time : Friday, September 26, 2025
  • 245 Time View

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা এক ফুটেজে দেখা যায়– একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে পেটাচ্ছে কয়েকজনকে। পরে জানা যায়, হামলার শিকার ব্যক্তিরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী। এ ঘটনায় আহত হন ৬ জন।

আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধামকি দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলা তাদেরই কাজ বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা।

পরে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com