October 18, 2026, 12:15 am
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, তবে সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ওমানে জয়ে শুরু যুবাদের চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী হারিয়ে যাওয়া প্রাণীদের দেখা মিলল রাতের আঁধারে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

উত্তাপ ছড়ানো এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 191 Time View

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস ব্লাঙ্কোসরা।

এমবাপ্পে-বেলিংহ্যামের গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। বিরতির পর দুদলের কেউই আর পায়নি গোলের দেখা।

সবশেষ মৌসুমের চার এল ক্লাসিকোতে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে বদলা নেয়ার মিশনে কোচ জাবি আলোনসোর জন্যও ছিল অগ্নিপরীক্ষা। বিপরীতে নিষেধাজ্ঞায় ডাগআউটে নেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

শুরু থেকেই আক্রমণে যাওয়া রিয়াল এগিয়ে যেতে পারতো ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। মিনিট নয়েকের মাথায় স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও বাধ সাধে ভিএআর। অফসাইডে বাতিল হয় গোল।

তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ম্যাচের ২২ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে ঠিকই স্কোরলাইন ১-০ করেন এমবাপ্পে।

সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। পাল্টা আক্রমণে ম্যাচের ৩৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ।

অবশ্য বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে গ্যালাক্টিকোস। ডিবক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে সহজ ফিনিশিং জুড বেলিংহামের। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় জাবির দল।

সব মিলিয়ে প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল রেখেও আক্রমণে পিছিয়ে ছিল কাতালান শিবির। বিপরীতে টার্গেটে ৬ শট নিয়ে দুটিতেই গোলের দেখা পায় মাদ্রিদ।

বিরতির পর আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। তবে এমবাপ্পের নেয়া স্পটকিক ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি বার্সা গোলরক্ষক শেজনি।

৭২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো। তবে কোচের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোস জানান ব্রাজিলিয়ান এই তারকা।

পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের ইনজুরি সময়ে রদ্রিগোর সেটপিস ফিরিয়ে আরও একবার বার্সার ত্রাণকর্তা হিসেবে হাজির হন শেজনি।

আর শেষ দিকে পেদ্রি লাল কার্ড দেখলে উত্তেজনা ছড়ায় ডাগআউটে। হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলার-কর্মকর্তারা। এর মাঝেই শেষের বাঁশি বাজান রেফারি আর জয় নিয়ে ঘরে ফেরে গ্যালাক্টিকোস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com