October 23, 2026, 12:22 pm
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতে হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার সুন্দরবনের প্রায় ৪০ শতাংশ সুন্দরী গাছ রোগাক্রান্ত, কারণ কী সোনা ও রুপার দাম আরও কমল আলবার্টার স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশি অভিবাসীদের কেন এ অবস্থান? বগুড়ায় সার ডিলার নিয়োগে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা বিপুল অর্থ ব্যয়ে ১৪ বছর ধরে চলে গাজীপুরের বিআরটি প্রকল্প, শেষ মুহূর্তে বাতিল নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 204 Time View

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনা জরুরি। তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com