October 18, 2026, 12:17 am
সর্বশেষ সংবাদ:
অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, তবে সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ওমানে জয়ে শুরু যুবাদের চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী হারিয়ে যাওয়া প্রাণীদের দেখা মিলল রাতের আঁধারে

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি, শিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 188 Time View

খুলনার আড়ংঘাটা থানাধীন বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় গুলি লেগে এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ দুজন।

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ সময় গুলি লেগে গুরুতর আহত হন এমদাদুল হক নামের একজন শিক্ষক ও মামুন শেখ৷ পরে দলীয় নেতাকর্মীরা তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। নেয়ার পথে এমদাদুলের মৃত্যু হয়। তিনি ওই বিএনপি অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গেছিলেন বলে জানা যায়৷ মামুনের অবস্থা আশঙ্কাজনক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তের গুলি ও বোমা হামলায় ৩ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে৷ পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com