October 17, 2026, 5:54 pm
সর্বশেষ সংবাদ:
দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’ লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

জাতিসংঘ অধিবেশনে ইরান-ফ্রান্স বৈঠক, আলোচনায় পরমাণু ইস্যু

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025
  • 153 Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবারের (২৩ সেপ্টেম্বর) এ বৈঠকের পর ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছ, পারমাণবিক চুক্তি এখনো সম্ভব।

এক প্রতিবেদনে ইরানি বার্তা সংস্থা মেহের বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বুধবার নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান।

নিউইয়র্কে উপস্থিত অন্যান্য দেশের নেতাদের সঙ্গে এটিই ছিল পেজেশকিয়ানের প্রথম বৈঠক। স্থানীয় ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের সহযোগিতা অব্যাহত রাখা এবং ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ছিল বৈঠকের আলোচনার অন্য

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ম্যাক্রোঁ জানান, তিনি আইএইএর সঙ্গে ইরানের টানাপোড়েন নিয়ে ইউরোপের ‘কথিত’ উদ্বেগগুলো তেহরানকে জানিয়েছেন এবং ইউরোপের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন।

তিনি লেখেন, ‘একটি চুক্তি এখনো সম্ভব। হাতে কেবল কয়েক ঘণ্টা সময় আছে। আমরা যে বৈধ শর্তগুলো দিয়েছি, তার জবাব দেওয়া এখন ইরানের ওপর নির্ভর করছে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com