April 10, 2026, 10:39 pm
সর্বশেষ সংবাদ:
জয়া এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: প্রসেনজিৎ জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে: যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজের টোল নিজস্ব মুদ্রায় নেওয়ার প্রস্তাব ইরানের ইসরায়েলি গণমাধ্যমের মত: ইরানের বিশাল জয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কৌশলগত আত্মসমর্পণ’ যতক্ষণ নিঃশ্বাস আছে, লড়াই চলবে: হিজবুল্লাহ প্রধান যুদ্ধ অথবা যুদ্ধবিরতি যেকোনো একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করলেন নেতানিয়াহু মডেল পিয়ার ভিডিও ফাঁস, নেট দুনিয়ায় ঝড়! হরমুজে টোল আরোপের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ বললো জাতিসংঘ

জুলাই সনদে সই করা, না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত : ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 91 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। যদি তারা (এনসিপি) পরবর্তীতে সই করতে চায়, করতে পারে। এতে তারা পুরোপুরি এটার বাইরে চলে যায়নি। হয়তো তাদের কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি।’ আজ ১৭ অক্টোবর (শুক্রবার) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, ‘গতকাল ফেসবুকে দেখেছি, একটি দল জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কে সই করছে, কে করছে না এবং কীভাবে এটি বাস্তবায়িত হবে তা দেখতে সারাদেশই অপেক্ষা করছে। রাষ্ট্র একবার সিদ্ধান্ত নিলে এর বাস্তবায়ন নিয়ে ভয় বা সন্দেহের কোনো জায়গা থাকে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com