August 24, 2026, 4:43 pm
সর্বশেষ সংবাদ:
আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী

ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025
  • 98 Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আব্বাস ও তার শীর্ষ সহযোগীদের নিউইয়র্ক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি অধিবেশনে সশরীরে যোগ দিতে পারেন নি।

ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনের তিন দিন পর ৮৯ বছর বয়সি ফিলিস্তিনের এ প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।  ওই সম্মেলনে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমোদন দিয়েছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হতে দেবেন না।  এছাড়া তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরা পশ্চিম তীর দখল করে নেওয়ার হুমকি দিয়েছে, যাতে প্রকৃত স্বাধীনতার সম্ভাবনাও নষ্ট হয়।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার জানিয়েছেন, ট্রাম্প তার সঙ্গে পশ্চিম তীর দখল করার বিরোধিতায় একমত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com