August 7, 2026, 8:16 am

জামায়াত-এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে: প্রিন্স

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 83 Time View
123

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াত-এনসিপি নেতারা আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অসংলগ্ন মিথ্যাচার, উসকানি, ব্যক্তিগত আক্রমণ, পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপপ্রয়াস নিশ্চয়ই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি এবং দূরভিসন্ধিমূলক রাজনীতির বহিঃপ্রকাশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে ধোবাউড়া উপজেলা ডাকবাংলা মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের দূরভিসন্ধিমূলক রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার পিঠে ছুরিকাঘাত করছে।

সম্প্রতি হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘাতের উল্লেখ করে প্রিন্স বলেন, এসব সংঘাতের জন্য বিরোধী দলের কতিপয় নেতার লাগামহীন উসকানিমূলক, আক্রমণাত্মক ও বিদ্বেষপ্রসূত বক্তব্য দায়ী। এসব তাদের অন্তঃসারশূন্য দূরভিসন্ধিমূলক রাজনীতির পরিচয় বহন করে।

তিনি বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরে ঘোষণা দিয়েছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু করেছেন। দেশ ও জনগণ এর সুফলও পেতে শুরু করেছে।

জামায়াত-এনসিপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, অথচ বিরোধী নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই ঐতিহাসিক বক্তব্য ও অঙ্গীকারকে কটাক্ষ করে অপব্যাখ্যা করছেন, যা তাদের দেউলিয়াত্বের পরিচয় বহন করে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, সোলায়মান সরকার, আব্দুল মোমিন শাহিন, আব্দুল ওয়াহেদ তালুকদার, মোহাম্মদ শাজাহান, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নয়ন মণ্ডল, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, মহিলা দলের সভানেত্রী পুষ্প রানী, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক, শ্রমিক দলের আহ্বায়ক ওবায়দুল ফকির, ওলামা দলের আহ্বায়ক ওবায়দুল্লাহ, হাবিবুর রহমান এবং কলেজ ছাত্রদলের তানভীরুল হক নাহিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com