October 26, 2026, 12:53 am
সর্বশেষ সংবাদ:
তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান ১০ দিনে ৪ মহাদেশে ৪ নির্বাচন, বড় পরীক্ষার মুখে গণতন্ত্র ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে

ডেঙ্গু আক্রান্ত মাহমুদউল্লাহর জন্য দোয়া চাইলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 159 Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের সুস্থতার জন্য সামাজিকমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার।

হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি বৃহস্পতিবার ফেইসবুক পাতায় পোস্ট করে জান্নাতুল লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”

কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। পরে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ৩৯ বছর বয়সী ক্রিকেটার এখন সুস্থতার পথে বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন মাহমুদউল্লাহ। সবশেষ তাকে দেখা গেছে গত মাসে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলার পর অবশ্য চোটের কারণে আর মাঠে নামতে পারেননি। এর আগে খেলেছেন এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। সামনে বিপিএলেও তার খেলার কথা।

বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। নেতৃত্ব দিয়েছেন ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয় তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com