October 24, 2026, 1:26 am
সর্বশেষ সংবাদ:
সৌদিতে ১৪১ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’ মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: জুবায়ের ময়মনসিংহে চুরখাই খালের মরণদশা: দখল-বর্জ্যে বন্ধ পানিপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আবার শুরু

তিন দিন ধরে বন্ধ থাকা ঘরে মিলল লাশ

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 207 Time View

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় কোচিং সেন্টার। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। বিকালে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেন।

ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন ভেতরে তানভীর কুরাইশীর মরদেহ পাওয়া যায়। তিনি সেখানে একাই থাকতেন বলে জানা গেছে। ঘটনাস্থলে তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তি। তবে এ নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com