August 9, 2026, 2:04 pm
সর্বশেষ সংবাদ:
১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ, তদন্ত কমিটি মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিল ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুস্কৃতকারীরা আবারও অপতৎপরতায় লিপ্ত হয়েছে, সবাই ঐক্যবদ্ধ থাকুন : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Thursday, March 27, 2025
  • 198 Time View
192

দুস্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে, এই অপতৎপরতা মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুস্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওতপেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

মির্জা ফখরুল বলেন, ২৬ মার্চ (বুধবার) সন্ধ্যায় জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের ওপর সশস্ত্র দুস্কৃতকারীরা বর্বর ও নিষ্ঠুর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। দুস্কৃতকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং শোক জ্ঞাপন করছি। নাছির উদ্দিনকে হত্যাকারী দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com