September 15, 2026, 11:34 pm

নেতৃত্ব, উদ্যোক্তা শক্তি ও আত্মমর্যাদার পরিচয় মা

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 98 Time View

রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে মা দিবস পেয়েছে ভিন্ন মাত্রা। ব্র্যাক ব্যাংক তারার আয়োজনে রোববার অনুষ্ঠিত হয় ‘দ্য মাদারহুড মুভমেন্ট’, যেখানে মাতৃত্বকে দেখা হয়েছে নেতৃত্ব, উদ্যোক্তা শক্তি ও আত্মমর্যাদার নতুন পরিচয়ে।

দিনব্যাপী আয়োজনে সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ে ‘মাদার্স মার্কেট’। সেখানে ৩০টি নারী নেতৃত্বাধীন ব্র্যান্ড তাদের হাতে তৈরি গহনা, হস্তশিল্প, ঘরসজ্জা সামগ্রী, ফ্যাশন পণ্য, মোমবাতি, আর্টিসানাল ফুড এবং ঘরে তৈরি সংরক্ষিত খাদ্যপণ্য নিয়ে হাজির হয়। প্রতিটি স্টলে শুধু পণ্য নয়, ছিল একেকটি মায়ের স্বপ্ন, সংগ্রাম ও আত্মনির্ভরতার গল্প।

কেউ সন্তানকে ঘুম পাড়িয়ে রাত জেগে কাজ করেন, কেউ সংসারের ফাঁকে ছোট্ট ব্যবসাকে বড় করেছেন, কেউ আবার শূন্য থেকে দাঁড় করিয়েছেন নিজস্ব ব্র্যান্ড। ‘মাদার্স মার্কেট’ যেন সেই সব নারীর জন্য হয়ে উঠেছিল দৃশ্যমান স্বীকৃতির এক উন্মুক্ত মঞ্চ।

‘সেলিব্রিটিং প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘ব্যালেন্সিং বিজনেস অ্যান্ড মাদারহুড’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের সফল নারী পেশাজীবীরা। তারা মাতৃত্ব ও পেশাজীবনের ভারসাম্য, সামাজিক চাপ, মানসিক ক্লান্তি এবং আত্মবিশ্বাস ধরে রাখার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেওয়া হয় ‘ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’। সম্মাননা পান উদ্যোক্তা ফারজানা শেখ সুমি, মানবসম্পদ বিশেষজ্ঞ ফারজানা রহমান বেনু, প্রযুক্তি খাতের সংগঠক সায়মা শওকত এবং আনজুমান আরা শিলা।

অনুষ্ঠান দুটিতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছিল– মা কেবল সন্তান জন্মদানের পরিচয় নয়। মা মানে পথপ্রদর্শক, উদ্যোক্তা, সংগ্রামী, শিক্ষক, আশ্রয় এবং এক অনির্বাণ শক্তির নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com