October 18, 2026, 12:22 am
সর্বশেষ সংবাদ:
অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, তবে সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ওমানে জয়ে শুরু যুবাদের চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী হারিয়ে যাওয়া প্রাণীদের দেখা মিলল রাতের আঁধারে

নড়াইলে ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 242 Time View

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলার ৩টি উপজেলা, একটি থানা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (৭ নভেম্বর) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারাণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান (সনি) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান (সনি) বার্তা বাজারকে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, নড়াইল সদর উপজেলা শাখা, লোহাগড়া উপজেলা শাখা, কালিয়া উপজেলা শাখা, নড়াগাতী থানা শাখা, নড়াইল পৌর শাখা, লোহাগড়া পৌর শাখা ও কালিয়া পৌর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীগ্রই উক্ত ৭ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারাণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান (সনি) এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com