October 13, 2026, 4:07 am
সর্বশেষ সংবাদ:
সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রম, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ১০ এতিমের দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বন্দরে ড্রেজিংয়ে অপচয় দায়ী চিহ্নিতের নির্দেশ প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব দখলমুক্ত সড়ক থাকলে দ্রুত পৌঁছাত ফায়ার সার্ভিস: ডিএসসিসি প্রশাসক কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ, সাবেক সেনাদের প্ল্যাটফর্ম; দেবাশীষ-গুলশান আরাকে গ্রেপ্তারের নেপথ্যে কী জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল জর্জিয়া

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 225 Time View

বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল জর্জিয়া। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা।

এদিন, স্থানীয় নির্বাচন ঘিরে তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। নির্বাচন বয়কট করে, ক্ষমতাসীন রুশপন্থি জর্জিয়ান ড্রিম বা জিডি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় প্রধান দুই বিরোধী দল। রাজপথে নামে শত শত মানুষ।

মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী বাধা দিলে ছড়ায় তুমুল সংঘর্ষ। ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। মারমুখী হয়ে ওঠে সশস্ত্র দাঙ্গা পুলিশ।

পিপার স্প্রে, জলকামান ব্যবহার করে ঠেকানো হয় আন্দোলনকারীদের। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে গত বছর থেকে আন্দোলন চলছে জর্জিয়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com