October 13, 2026, 3:26 am
সর্বশেষ সংবাদ:
বন্দরে ড্রেজিংয়ে অপচয় দায়ী চিহ্নিতের নির্দেশ প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব দখলমুক্ত সড়ক থাকলে দ্রুত পৌঁছাত ফায়ার সার্ভিস: ডিএসসিসি প্রশাসক কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ, সাবেক সেনাদের প্ল্যাটফর্ম; দেবাশীষ-গুলশান আরাকে গ্রেপ্তারের নেপথ্যে কী জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের নিজ দপ্তরে ১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের নতুন উপাচার্য, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে বসছে ৩০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত: লায়ন ফারুক

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 211 Time View

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, রক্তে কেনা দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশীয় বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে লাভজনক অবস্থায় আছে। তবে বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর এমন বিষয়ে অন্তবর্তী সরকারের রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এ সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। গোপনে কোনো সিদ্ধান্ত হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকের অনেক দাবি-দাওয়া রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে সেগুলো পূরণ করা হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com