October 24, 2026, 4:24 am
সর্বশেষ সংবাদ:
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি তেহরান-মস্কোর কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রেসিডেন্টের বৈঠক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 241 Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমেছে। ডিসেম্বর ডেলিভারিভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দামও ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।

উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে, কারণ বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র ৫০,০০০। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সভার আগে আর কোনো চাকরি প্রতিবেদন প্রকাশিত হবে না। এ অবস্থায় ট্রেডাররা এখন মাত্র ৪১ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেড সুদের হার কমাতে পারে। নিম্ন সুদহার পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফরম করে।

অন্যদিকে, ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, যিনি সাম্প্রতিক সুদহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তিনি বৃহস্পতিবার সতর্ক করে বলেন যে, মুদ্রাস্ফীতির কারণে আরও সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান প্রধান বাজারগুলোতে স্বর্ণের শারীরিক চাহিদা দুর্বল ছিল। সুদের হার ওঠানামা ও বাজারের অস্থিরতা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com