October 26, 2026, 12:52 am
সর্বশেষ সংবাদ:
তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান ১০ দিনে ৪ মহাদেশে ৪ নির্বাচন, বড় পরীক্ষার মুখে গণতন্ত্র ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে

বেগম খালেদা জিয়া হলেও ছাত্রদল পিছিয়ে

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 194 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ (রাকসু) নির্বাচনে বেগম খালেদা জিয়া হলের ফল প্রকাশিত হয়েছে। এর আগে প্রকাশিত মন্নুজান, রোকেয়া ও তাপসী রাবেয়া হলের মতো এ হলেও শীর্ষ তিন পদে ছাত্রদল সমর্থিত প্যানেল পিছিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচনের প্রধান রিটানিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৪৮৫ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ১৩৭ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৩৫২ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৯৫ ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৭৮ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৭১ ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com