April 12, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
চাইলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান! আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী হলেন ভারতের সাবেক মুসলিম ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 113 Time View
126

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা।

কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্য সরকারে সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারবেন। সেক্ষেত্রে আজহারউদ্দিন মন্ত্রী হওয়ায় তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রীর সংখ্যা হলো ১৬ জন। মুসলিম মুখ হিসেবে একমাত্র তিনিই মন্ত্রিসভায় জায়গা পেলেন।

মন্ত্রী হয়ে আজহারউদ্দিন বলেন, ‘আমি খুশি। দলের শীর্ষ নেতৃত্ব, সাধারণ মানুষ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। উপনির্বাচন এবং আমার মন্ত্রী হওয়া- দুটি ভিন্ন বিষয়। একটার সাথে অপরের মিল নেই।’

তিনি আরও বলেন, ‘আমাকে যেই দায়িত্বই দেওয়া হোক না কেন, নিপীড়িত মানুষের উন্নয়নের জন্য সততার সাথে কাজ করব।’

আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। সেই নির্বাচনের আগে কংগ্রেসের মন্ত্রিসভায় আজহারউদ্দিনের অন্তর্ভুক্তি ভোটের মাঠে বড় পরিবর্তন আনতে পারে। কারণ ওই বিধানসভা আসনে মোট ভোটার প্রায় ৩ লাখ ৯০ হাজার। এর মধ্যে প্রায় ১ লাখ ২০ ১ লাখ ৪০ হাজার ভোটার মুসলিম সম্প্রদায়ের।

এদিকে, আজহারউদ্দিনকে কংগ্রেস থেকে আজহারউদ্দিন মন্ত্রীসভায় যোগ দেয়ায় অভিযোগ তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, ভোটের দিকে তাকিয়ে কংগ্রেস রাজনৈতিক তোষণের খেলায় মেতেছে। আসন্ন উপনির্বাচনে বড় দলগুলোর মধ্যে প্রার্থী হয়েছেন ‘ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস)- প্রার্থী মাগন্তী সুনীতা (প্রয়াত গোপীনাথের স্ত্রী), কংগ্রেসের বল্লালা নবীন যাদব ও বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com