April 12, 2026, 7:40 pm
সর্বশেষ সংবাদ:
চাইলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান! আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 112 Time View
129

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই। আজ ১৫ অক্টোবর (বুধবার) বিকেল ৫টা দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আজ কিডনির ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।

লেখক রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় রকিব হাসানের জন্ম। বাবার চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে ফেনীতে। সেখানে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পরে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত তিনি লেখালেখিকেই বেছে নেন পেশা হিসেবে।

রকিব হাসানের লেখকজীবনের সূচনা হয় সেবা প্রকাশনী থেকেই। চার শতাধিক জনপ্রিয় বই লিখেছেন তিনি। তবে ‘তিন গোয়েন্দা’ সিরিজ তুমুল জনপ্রিয়তা পায়। ‘তিন গোয়েন্দা’ সিরিজের বই বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী। নিজ নামে লেখার পাশাপাশি বিভিন্ন ছদ্মনামেও লিখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com