October 17, 2026, 6:00 pm
সর্বশেষ সংবাদ:
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’ লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের

মিয়ানমারের জান্তা শাসনামলে দেশ ছাড়া নাগরিকদের ফিরে আসার আহ্বান

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 177 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তারা চাইলে আবার ফিরে আসতে পারেন, বলেছেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসীদের সাময়িক আইনি স্বীকৃতি (টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রেক্ষিতে এমন কথা বলেন জান্তা প্রধান। খবর- ইরাবতী

‘যে ৪,০০০ মিয়ানমারের নাগরিকের সাময়িক আইনি স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, তাদের গ্রহণ করার বন্দোবস্ত করছি আমরা,’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন মিন অং হ্লাইং।

মিয়ানমার সফরে আসা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এই সংবাদ সম্মেলনে জান্তা প্রধান আরও বলেন, “তাদের নাম যদি ভোটার তালিকায় থাকে, তাদের ভোটাধিকার আমরা নিশ্চিত করব।

মিয়ানমারের যেসব নাগরিক রাজনৈতিক বা অন্য কোনো কারণে দেশ ছেড়ে গেছেন, তাদের দেশে ফিরতে এবং শান্তিপূর্ণভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে স্বাগত জানাবে জান্তা সরকার, দাবি করেন মিন অং হ্লাইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com