October 25, 2026, 6:45 pm
সর্বশেষ সংবাদ:
অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম বেসরকারি সদস্যদের বিলের ত্রুটি জানাতে হবে এক সপ্তাহের মধ্যে হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

মেঘনায় অভিযানে দুই লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 167 Time View

‌‘রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ ধরার উৎসব’ শিরোনামে যুগান্তরে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসন। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস অধিদপ্তর।

কোস্টগার্ড স্টেশনের একটি দলকে সঙ্গে নিয়ে দুই মৎস অফিসার মেঘনা নদীর রায়পুরের ১১ কিলোমিটার রায়পুর ও ভোলার সীমানায় অভিযান চালানো হয়। জব্দকৃত জালের আনুমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

মৎস অফিস জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল আমিন ও ‎কোস্টগার্ড রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজসহ স্থানীয় গণ্যমাণ্যদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

সিনিয়র মৎস কর্মকর্তা রাশেদ হাসান বলেন, যুগান্তরের সংবাদটি আমাদের নজরে এসেছে। লোকবল সংকটের কারণে ৩-৪ দিন সমস্যা দেখা দিয়েছিল। এখন আমরা চারজন ও কোস্টগার্ডের সমন্বয়ে কাজ করা হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত করণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নদী ও উপকূলে টহল ও নজরদারি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com