September 15, 2026, 6:30 pm
সর্বশেষ সংবাদ:
কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে আমরা এই রায়ে শুকরিয়া আদায় করছি: চিফ প্রসিকিউটর হামজা-শামিতের মতো ফারহান ওয়াহিদও সরাসরি যাবেন ইন্দোনেশিয়ায় কাদেরসহ ৭ জনের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ ডাকসুর ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সাত আসামির কার কী অপরাধ কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণে যা জানাল ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ

যমুনায় ভেসে গেলেন ভারতের ২ সেনা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 21 Time View

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগরে এক সামরিক মহড়ার সময় বিশেষ বাহিনীর দুই প্যারা কমান্ডো নদীতে ভেসে গেছেন। মঙ্গলবার রাতে হাতনিকুণ্ড ব্যারাজে প্রশিক্ষণ চলাকালে তাদের বহনকারী নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রবল স্রোতের তোড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারাজের স্লুইস গেটের কাছে থাকা শক্তিশালী ঘূর্ণিস্রোতে পড়ে উল্টে যায়।

ঘটনার সময় নৌকায় থাকা পাঁচজন সেনাসদস্যের মধ্যে তিনজন সাঁতরে তীরে ফিরতে পারলেও অপর দুজন নিখোঁজ হন। নিখোঁজ সেনাদের উদ্ধারে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ-এর সমন্বয়ে এক বিশাল তল্লাশি অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই এলাকায় পানির প্রবাহ কমিয়ে দিয়েছে এবং হেলিকপ্টারের সহায়তায় আকাশপথেও তল্লাশি চালানো হচ্ছে। বুধবার পর্যন্ত নিখোঁজ সেনাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com