April 12, 2026, 6:55 pm
সর্বশেষ সংবাদ:
‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী পাকিস্তান ছাড়লো ইরানের প্রতিনিধিদল

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025
  • 111 Time View
124

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। স্ল্যাপব্যাকের মাধ্যমে মূলত ২০১৫ সালের পর জাতিসংঘের যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল (অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য ইত্যাদি), সেগুলো আবার কার্যকর করা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রবিবার) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে।

প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল; কিন্তু ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে।

পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।

আলোচনা প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ইরান সবসময় ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত। তবে এমন কোনো আলোচনায় যাবে না, যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com