October 18, 2026, 1:04 am
সর্বশেষ সংবাদ:
‘লালনের জীবনদর্শন ছড়িয়ে পড়ুক সারা দেশে’ লাগামছাড়া দ্রব্যমূল্যের ক্ষোভে উত্তাল ফ্রান্স অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, তবে সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ওমানে জয়ে শুরু যুবাদের চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত: ইরানি জেনারেল

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 216 Time View

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে ‘চূড়ান্ত ও কঠোর’ জবাব দিতে দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।

শনিবার (২৯ নভেম্বর) মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ‘জাতীয় নৌবাহিনী দিবস’ উদযাপন এবং ‘কোর্দেস্তান’ নামের ভাসমান নৌঘাঁটি ও একটি ডেস্ট্রয়ারের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ জনবলের সুবিধায়, দেশের নৌবাহিনী নৌ যন্ত্রাংশ এবং সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে। এর ফলে দেশের নৌবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় বিশাল অগ্রগতি অর্জন করেছে।

মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে।

হাতামি তার বক্তব্যে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার’ জন্য একটি ‘রোগ’ হিসেবে বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com