April 12, 2026, 6:56 pm
সর্বশেষ সংবাদ:
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হামজা চৌধুরীকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ঘোষণা রবি আজিয়াটা’র

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 97 Time View
105

বাংলাদেশ ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী কে এক বছরের জন্য রবি আজিয়াটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। রবির করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন কোম্পানির কর্মকর্তারা।
উপস্থিত সাংবাদিক ও ভক্তদের ঘিরে ধরে হাসিমুখে সেলফি ও হাত মেলানোর মধ্যেই হামজা তার আন্তরিকতা প্রদর্শন করেন। তিনি জানান, দেশের প্রতি ভালোবাসা ও দেশের উন্নয়নের জন্য খেলা তার মূল প্রেরণা। হামজা বলেন, “টাকার কথা আলাদা চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা এবং দেশের উন্নয়নে অবদান রাখাই মূল বিষয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে উৎসাহিত করতে চাই।”

হামজা বাংলাদেশের সঙ্গে শৈশবের স্মৃতি ও দেশের ভালোবাসা নিয়েও কথা বলেছেন। তিনি জানান, তার সন্তানরাও দেশে ফিরে আসার আগ্রহ রাখে।
ফুটবল নিয়ে তার লক্ষ্য স্পষ্ট, “দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।” আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com