January 23, 2026, 8:00 am
সর্বশেষ সংবাদ:
শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন? বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের ৪৮তম বিসিএস নিয়োগ পেলেন ৩২৬৩ জন ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের আশঙ্কা জিএম কাদেরের ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা উচিত: আলী রীয়াজ কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

১২ ঘণ্টা পর পা উদ্ধার, পুলিশের অবহেলায় চিরতরে পঙ্গু শ্রমিক

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 99 Time View

বিচ্ছিন্ন হওয়া অঙ্গ ফেলে রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা প্রশ্নটি এড়িয়ে যান। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাটি সত্যি নয় বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ।

কর্মস্থল থেকে বেরিয়ে খাবার কিনে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি। হঠাৎ পথ আটকে দাঁড়ায় চার ডাকাত।

তারা ৫০০ রুপি ছিনিয়ে নেওয়ার পর পথের পাশে রেললাইনে পা চেপে ধরেন ভুক্তভোগীর। ওই সময় ট্রেনে কাটা পড়ে ভুক্তভোগীর এক পা।

এনডিটিভি জানায়, রাজ্যের উজ্জিয়ন এলাকায় বুধবার রাত আটটার দিকে নৃশংস এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার লাখা পেশায় একজন শ্রমিক, যিনি উজ্জিয়ন চড়ক হসপিটালে চিকিৎসাধীন।

লাখা জানান, পা কাটা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। দুই ঘণ্টা পর রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার সময় কাটা পা সঙ্গে নিতে অনুরোধ করেন লাখা, কিন্তু পুলিশ তাতে অস্বীকৃতি জানায়।

পরের দিন সকালে ভুক্তভোগীর অনুরোধে রেললাইন থেকে ওই কাটা পা তুলে আনেন এক পুলিশ কর্মকর্তা, কিন্তু এরই মধ্যে দুর্ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে যাওয়ায় পা জোড়া লাগানো সম্ভব নয় বলে জানান চিকিৎসক।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গ ফেলে রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা প্রশ্নটি এড়িয়ে যান। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাটি সত্যি নয় বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com