July 1, 2026, 5:35 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

অজ্ঞান অবস্থায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 22 Time View
26

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী।

তিনি বলেন, ছাত্রশিবির নেতা জিসান আহমেদ প্রধানকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘটনার পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে। জিসানকে উদ্ধারের পর এক নারী দাউদকান্দি থানায় গিয়ে পুলিশকে কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় শেষে বের হওয়ার পর জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। কোনো সন্ধান না পেয়ে শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা পুনরায় থানায় যান। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টার দিকে তারা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর জিসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com