August 18, 2026, 11:06 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

অধিনায়ক কামিন্স ফিরলেন, বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 54 Time View
82

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এ সিরিজ ঘরের মাঠেই খেলবেন অজিরা।

অধিনায়ক প্যাট কামিন্স গত বছরের ডিসেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন। ডারউইনে ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে। এ ছাড়া ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডও।

স্পিনার নাথান লায়নও দলে ফিরেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ দিকের বেশিরভাগ ম্যাচ মিস করেছিলেন তিনি। তার সঙ্গে ব্যাকআপ পেসার হিসেবে আছেন স্কট বোল্যান্ড। দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বো ওয়েবস্টার এবং ক্যামেরন গ্রিনও।

বছরের শুরুতে অবসর নেওয়া উসমান খাজার জায়গা কে নেবেন, তা নিয়েও নজর থাকবে। টপ সিক্সে ব্যাটিং অপশন হিসেবে দলে আছেন ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন এবং জেক ওয়েদারল্ড। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার, টড মার্ফি এবং ব্রেন্ডন ডগেট।

নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, অ্যাশেজ সিরিজে দলের প্রথম পছন্দের বোলারদের বেশিরভাগই চোটের কারণে খেলতে পারেননি। তাই পুরো বোলিং লাইনআপ একসঙ্গে পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বরে আছে বাংলাদেশ। তাদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি আগামী ২২ আগস্ট শুরু হবে ম্যাকেতে।

অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বো ওয়েবস্টার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com