August 27, 2026, 2:09 pm
সর্বশেষ সংবাদ:

অধিবেশনের আগে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসার প্রাক্কালে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের নির্ধারিত সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মূলত অধিবেশনের কর্মকৌশল ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এই জরুরি সভার আয়োজন করা হয়েছে।

আজ বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দিনের কার্যসূচিতে শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব, জরুরি মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজের তালিকা রাখা হয়েছে। প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে অধিবেশনটি প্রাথমিকভাবে সংক্ষিপ্ত রাখা হলেও প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে। এছাড়া সংসদীয় কমিটিগুলো গঠনের বিষয়টিকে এই অধিবেশনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com