July 1, 2026, 9:16 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আমি ভোট করব: আসাদুজ্জামান

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 207 Time View
218

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট করব। আমি মনোনয়ন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব’। ‘যখন সময় আসবে’ তখন পদত্যাগ করবেন বলে জানান তিনি। তবে আগামী ২৭ ডিসেম্বর এই পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

এর আগে গত ৫ নভেম্বরও তিনি একই কথা বলেছিলেন। তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বলে ওইদিন জানিয়েছিলেন।

গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক।

ওইদিন আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন (পদত্যাগ) করব।’

ঝিনাইদহ শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে আসাদুজ্জামানের জন্ম ১৯৭১ সালের জানুয়ারি মাসে। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন; সেখান থেকেই এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

আসাদুজ্জামান ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন, পরের বছর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন আসাদুজ্জামান। তিনি ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com