August 18, 2026, 5:37 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

অ্যাপল–১ কম্পিউটার নিলামে কত কোটি টাকায় বিক্রি হলো জানেন

Reporter Name
  • Update Time : Wednesday, March 26, 2025
  • 260 Time View
179

অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম কম্পিউটার ‘অ্যাপল–১’–এর নিলাম হয়েছে বহুবার। অ্যাপলের শুরুর দিকে তৈরি হওয়ায় এই মডেলের কম্পিউটার স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই এবার অ্যাপল-১ কম্পিউটার নিলামে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে)।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশনের তথ্যমতে, ‘স্টিভ জবস অ্যান্ড অ্যাপল রেভল্যুশন অকশন’ নামের এ নিলাম কার্যক্রমে অ্যাপল-১ কম্পিউটারসহ অ্যাপলের তৈরি বিরল এবং ঐতিহাসিক বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে অ্যাপল-১ কম্পিউটার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে।

উল্লেখ্য, চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন অ্যাপল-১ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com