November 21, 2026, 3:19 am
সর্বশেষ সংবাদ:
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2026
  • 10 Time View

শিক্ষা ডেস্ক: টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত নানা সংকট নিয়ে নীতিপ্রণেতা, কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) জিএসজি গ্লোবাল ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য ম. তামিম, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী এবং জিএসজি বিভাগের প্রধান মো. শাহনেওয়াজ হোসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক বিশেষ সম্পূরক প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘ঢাকা ২০৩০: বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরীর পরিচালনব্যবস্থা’ শীর্ষক একটি বিশেষ গোলটেবিল নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং পুরো অধিবেশনটি সঞ্চালনা করেন জিএসজি বিভাগের শিক্ষক মো. অহিদুজ্জামান।

সংলাপে বক্তারা আবাসন সংকট, নগর পরিবহন, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং নগর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও উন্নয়ন খাতের প্রতিনিধিদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইউবির গবেষকেরা এতে অংশ নেন এবং সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com