October 25, 2026, 8:13 pm
সর্বশেষ সংবাদ:
এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

আদালত বসিয়ে শেখ হাসিনা-নিজাম হাজারীসহ ৬ জনের ‘ফাঁসি’ দিলো ছাত্রদল

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 74 Time View

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনের প্রতীকী বিচার ও ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতীকী আদালতের মাধ্যমে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল ও নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এই প্রতীকী বিচারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা মহিপাল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তদের অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি ফেনীর মামলাগুলো দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের আহ্বান জানান। শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করলে তার উপযুক্ত অভ্যর্থনা জানানো হবে।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও প্রতীকী বিচার শেষে জুলাই বিপ্লবের ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করা হয়। সবশেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com