‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’
Reporter Name
Update Time :
Tuesday, March 10, 2026
66 Time View
‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’
পূর্বের সূচি অনুযায়ী আজ খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অন্য মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন নাসীরুদ্দীন। তিনি বলেন, খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের জন্য গিয়েছিলাম। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ, বিশেষ করে মা ও বোনেরা দেখা করতে এসেছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে মুসুল্লিদের নামাজে মনোযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় আমি অন্য একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। তিনি আরও বলেন, আপনাদের মহব্বত ও ভালোবাসাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা...
83
পূর্বের সূচি অনুযায়ী আজ খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অন্য মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন নাসীরুদ্দীন।
তিনি বলেন, খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের জন্য গিয়েছিলাম। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ, বিশেষ করে মা ও বোনেরা দেখা করতে এসেছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে মুসুল্লিদের নামাজে মনোযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় আমি অন্য একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করবো।
তিনি আরও বলেন, আপনাদের মহব্বত ও ভালোবাসাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি। তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।