July 3, 2026, 1:05 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো: জামায়াতের আমির

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 138 Time View
162

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই। আমরা জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ২৪ এর অভ্যুত্থানের একক কোনো মাস্টারমাইন্ড নেই। এ দেশের মুক্তিকামী জনগণই হচ্ছেন মাস্টারমাইন্ড।

তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। আমরা সেনাবাহিনীকে সবার প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে এবং ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায় সেটিই জামায়াতের প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলেও আমরা নির্বাচন কমিশন এবং সরকারের ওপর আস্থা রাখতে চাই।

তিনি বলেন, বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মেনে নেবো না। যদি জনগণ সচেতন থাকে, তবে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং- এর সাহসও করবে না। আমরা জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com