October 2, 2026, 11:17 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 100 Time View

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে এবং এই সময়ের মধ্যে শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। সোমবার কিউএস বাংলাদেশ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী কিউএস রেটিং ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন এই রেটিং কেবল উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে এর অন্তর্ভুক্ত করলে দক্ষিণ এশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যেতে পারত। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গত ২০ বছরেও পিএইচডি ডিগ্রি চালু না হওয়ার বিষয়টিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, অনেক মেধাবী বাংলাদেশি গবেষক বিদেশে অবদান রাখছেন কিন্তু দেশের ভেতরে তাদের যথাযথ মূল্যায়ন বা ব্যবহারের সুযোগ তৈরি করা যায়নি, যা এক ধরণের ব্যর্থতা। ভবিষ্যতে দেশীয় মেধাবীদের কাজে লাগিয়ে গবেষণার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com