October 30, 2026, 1:14 am
সর্বশেষ সংবাদ:
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর কালোবাজারে সার বিক্রির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস জনবলসংকটে ৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে খাদ্য মূল্যস্ফীতি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, বার কাউন্সিলের ‘না’ রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম জাপানের উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ প্রতিষ্ঠার ঘোষণা শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2026
  • 15 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ডাইনিং রুমে এখন সংবাদপত্রের কাটা অংশ, বিভিন্ন নথি এবং প্রচারসামগ্রীর স্তূপ জমে উঠেছে। এই কক্ষেই বসে তিনি নিয়মিত টেলিভিশন দেখেন, ফোনকল করেন এবং নানা তথ্য বিশ্লেষণ করেন। তার সহকারী নাটালি হার্প এবং ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির কর্মকর্তা বিল পালটিসহ সহযোগীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি এবং প্রচারের নানা পোস্টার ডিজাইনের কাজ করেন। ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের জন্য তৈরি একটি পোস্টারের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এসব কার্যক্রমের মধ্যেও আসন্ন নির্বাচনকে ঘিরে হোয়াইট হাউসে উদ্বেগ ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে।

আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উভয়কক্ষেই রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলের অনেক প্রার্থীই প্রেসিডেন্টের নীতিমালা, আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন আসনগুলোতে ট্রাম্পকে জনসভা বা প্রচার চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা ও রিপাবলিকান পার্টির বিভিন্ন গ্রুপ। তাদের মতে, সরাসরি প্রচারে অংশ নিলে দলের প্রার্থীদের জন্য জয় পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়াতে পারে।

সমালোচকদের কথায় ক্ষুব্ধ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার অজনপ্রিয়তা নির্দেশকারী সব জরিপ প্রত্যাখ্যান করেছেন এবং সমালোচনামূলক খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিজের জনপ্রিয়তা ও জনগণের সমর্থন প্রমাণের জন্য তিনি সম্প্রতি ওহাইওসহ বিভিন্ন স্থানে জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক পরিস্থিতি যতই জটিল হোক না কেন, রিপাবলিকান পার্টিতে নিজের আধিপত্য দিয়েই সব প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি এখনও বিশ্বাস করেন। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে প্রশাসনের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মী জানিয়েছেন যে সামগ্রিক পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের অন্দরে এক ধরনের হতাশা ও বিষণ্ণতা বিরাজ করছে।

নির্বাচনে পরাজয়ের আশঙ্কা এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধের জেরে হোয়াইট হাউসে ট্রাম্প ও তার সহযোগীরা বেশ বড় ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেলে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের ভেতরে। তবে এসব উদ্বেগের কথা অস্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ জানিয়েছেন যে নিজেদের লক্ষ্যের বিষয়ে প্রেসিডেন্ট ও তার পুরো দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে হোয়াইট হাউসে একটিমাত্র টিম কাজ করছে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণের কল্যাণে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com