August 30, 2026, 6:53 pm
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

আ.লীগ নেতার উপস্থিতিতে বাহুবলে বুদ্ধিজীবী দিবস পালন

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 242 Time View

হবিগঞ্জের বাহুবলে শহীদ বুদ্ধিজীবী দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় রশিদপুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান বাহুবল সদর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান (ছাবু) অংশগ্রহণ করেন। প্রশাসনিক আয়োজনে নিষিদ্ধ রাজনৈতিক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসির প্রত্যাহারের দাবি উঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল ইউএনও। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. মাহবুব ইসলাম ও থানার ওসি মো. সাইফুল ইসলাম।

তবে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতি অনুষ্ঠানের গাম্ভীর্য ও রাষ্ট্রীয় কর্মসূচির মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র দে বলেন, আমি নতুন যোগদান করেছি।

বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ বলেন, সরকারি পোগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাম্য নয়।

উপজেলা জামায়াত নেতা হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ দলের নেতাকে নিয়ে সরকারি প্রোগ্রাম করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com