July 1, 2026, 3:27 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইন্ডিয়া জোটে টানাপোড়েন, প্রকাশ্যে কংগ্রেস-সিপিআইএম সংঘাত

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026
  • 47 Time View
62

লোকসভার বিরোধী দলনেতার সাম্প্রতিক মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাহুল গান্ধীর প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বর্ষীয়ান সিপিআইএম নেতা জানান, কে কাকে আলিঙ্গন করবে বা করবে না—তা নিয়ে তিনি আদৌ চিন্তিত নন।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডিয়া জোটে জট ক্রমশ বাড়ছে। ভোটের আগে কেরালায় বিবদমান কংগ্রেস ও সিপিআইএম আবারও ইন্ডিয়া জোটের শরিক হলেও, সম্প্রতি দুই দলের সম্পর্কে তীব্র ফাটল দেখা দিয়েছে।

গত ৮ জুন অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে জোটের অন্য শরিকদের কড়া চিঠি দেয় সিপিআইএম। সেই প্রশ্নের জবাব দেন রাহুল গান্ধী জোটের বৈঠকেই। পরে কংগ্রেস সেই বক্তব্য প্রকাশ করে, যেখানে তিনি বলেন—‘দেখুন আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কিন্তু আপনারা যদি আমাকে বলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গিয়ে আলিঙ্গন করতে হবে, তাহলে আমি পারব না। আমি সেটা করবও না। কারণ তার বিরুদ্ধেও আমার রাজনৈতিক লড়াই রয়েছে।’

রাহুলের এ মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয় সিপিআইএম। বিষয়টি নিয়ে পিনারাই বিজয়ন বলেন, কে কাকে আলিঙ্গন করবে বা করবে না তা নিয়ে তিনি চিন্তিত নন। তবে তার মতে, সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর আলিঙ্গনের ছবি দেখেছেন, যা একটি বিশেষ বার্তা বহন করে। তিনি আরও বলেন, আলিঙ্গনের দরকার নেই, তার সঙ্গে রাহুলের সম্পর্ক করমর্দন পর্যন্ত সীমিত।

পিনারাই বিজয়ন আরও মন্তব্য করেন, আলিঙ্গন করা না করা তার কাছে সমস্যা নয়, মূল বিষয় হলো রাজনৈতিক বার্তা। এই অবস্থান থেকেই বোঝা যায় ইন্ডিয়া জোটকে রাহুল গান্ধী কীভাবে দেখেন।

অন্যদিকে সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবিও রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কেউই রাহুল গান্ধীকে পিনারাই বিজয়নকে জড়িয়ে ধরতে বলছে না, বরং বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি ও কেন্দ্রের অবস্থানকে সমর্থন করা বন্ধ করতে হবে।

প্রবীণ সিপিআইএম নেত্রী বৃন্দা কারাটও কংগ্রেস নেতার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, কমিউনিস্টদের আলিঙ্গন প্রয়োজন নেই, তবে বিরোধী দলনেতা হিসেবে অন্য বিরোধী নেতাদের সম্মান দিয়ে কথা বলা উচিত।

এদিকে বিজেপির দাবি, কংগ্রেস ও সিপিআইএমের পরস্পরবিরোধী অবস্থানই ইন্ডিয়া জোটের ভেতরের স্ববিরোধিতা স্পষ্ট করছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও বামদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com