August 29, 2026, 1:54 am
সর্বশেষ সংবাদ:
জ্বালানি বাজারে অস্থিরতা, গভীর সংকটে মধ্যপ্রাচ্য হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া অবৈধ ইসরায়েলি বসতির সাথে যুক্ত সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্যের শত কোটি পাউন্ডের চুক্তি শ্রমবাজার উপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার প্রস্তাবে রাজী হয়েছে নেপাল রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রকাশ, স্কাই স্পোর্টসকে পিসিবির অভিযোগ

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রকাশ, স্কাই স্পোর্টসকে পিসিবির অভিযোগ

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 21 Time View

লর্ডসে চলমান ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট চলাকালে সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় স্কাই স্পোর্টসের বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের লাঞ্চ বিরতিতে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির ধারাভাষ্যকার মাইক আথারটন এই সাক্ষাৎকারটি নেন, যেখানে ইমরানের দুই ছেলে কারাবন্দি বাবার নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন।

এই সাক্ষাৎকারটি প্রচার না করার জন্য পিসিবি স্কাই স্পোর্টসের কাছে আগে থেকেই অনুরোধ জানিয়েছিল। এমনকি এটি সম্প্রচার করলে পাকিস্তানের খেলোয়াড়রা আর মাঠে নামবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই পাকিস্তান দল দ্বিতীয় সেশনে অংশ নেয়, তবে পুরো ঘটনায় বোর্ড তাদের চরম অসন্তোষ জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য যে, ইমরান খানের কারাবন্দি অবস্থায় সুচিকিৎসা না পাওয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। লর্ডসের এই ঘটনাকে ঘিরে ক্রিকেট মাঠের বাইরেও কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com