ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এবং দেশটির আয়ের উৎস বন্ধ করতে যুক্তরাষ্ট্র নতুন করে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামক একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। এই কৌশলের অংশ হিসেবেই ভারতের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মূলত ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা ইরানের তেল কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। ভারত সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।